Friday, February 22, 2013

অন্তরে জাগিছ অন্তরযামী

নিচের কয়েকটি পঙতি জানুয়ারী ২০১৩ তে লেখা ...............


নাহি নাহি নাহি নাহি
       নাহি কিছু বাহিরে -
যাহা কিছু আছে দেখো
       চাহি তব অন্তরে ।।

আঁখি মেলে কোথা চাহ,
       কারে খোঁজ "আঁধারে" -
আলো যাহা আছে দেখো
       সবই হৃদি মাঝারে ।।

কোথা যাও, কেন যাও,
       শুনিতে কাহারে -
স্পন্দিত হৃদি তব
       বাজিছে অন্তরে ।। 

No comments: