“জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ,
ধন্য হল, ধন্য হল মানবজীবন ।” –
হ্যাঁ, এই মানবজীবনেই তো অনুভব করতে হবে যে এ মানবজীবন ধন্য । আসুন, আমরা সেই বস্তু, কর্ম, জ্ঞান সন্ধানে ব্রতী হই যা আমাদের সেই উপলব্ধি দিতে বা করাতে পারবে । ‘সন্ধান’ শব্দটা যখনই আমাদের কানে আসে, তখনই ‘আগামী’ সময়ও তার মধ্যে চলে আসে । ‘আগামী’ – অর্থাৎ যে সময়টা নতুন । সেই নতুন সময় তার নিজের মধ্যে নিহিত রাখে এক গভীর বার্তা –
“পুরানো না থাকলে নতুন কি?
লড়াই না থাকলে জীতব কি?
জ্ঞান না থাকলে বলব কি?
সঙ্কল্প না থাকলে করব কি?
ভালবাসা না থাকলে ভালবাসব কি?”
নতুন বছরের নতুন নতুন দিনগুলো আপনার, আপনার পরিবারের, আপনার নিকটজনের জীবনে নতুন বার্তা বয়ে আনুক এই প্রার্থণা করি । আসুন, আমাদের নতুন নতুন সময়গুলোকে নতুন নতুন রূপে উপভোগ করি । সবাই মিলে গেয়ে উঠি “তুমি নব নব রূপে এসো প্রাণে” ।
শুভ নববর্ষের প্রথম দিনে গুরুজনদের জানাই প্রণাম, বন্ধুবর্গদের ও ছোটদের জানাই প্রীতি ও শুভেচ্ছা এবং সব্বাইকে জানাই আন্তরিক ভালবাসা ।
শুভ নববর্ষ ১৪২৪ ।। ভাল থাকবেন ।। আনন্দে থাকবেন ।।
Song - Let all my love be directed towards you