Monday, April 15, 2013

শুভ নববর্ষ


দেখো সখি, দেখো চেয়ে সবার আনন আনন্দে মুখরিত ! ... সবাই যেন নতুন ভাবে মেতেছে ! রঙ্গীন ভাবে ফুটে উঠেছে মুখের রেখাগুলি ... দেখো ওই যে সক্কলে যেন বায়ুর তরঙ্গের সাথে সাথে প্রজাপতির মত দুলে দুলে চলেছে ... ভেতরে ভেতরে গেয়ে উঠছে গান ... 
                 নব আনন্দে জাগো আজি,
                     নব রবি কিরণে...”

আজ যে পয়লা বৈশাখ গো... 

তুমি বিষন্ন বোধ করো না... ভেবো না তোমায় ভুলে যাব ... পুরাতন কে নিয়েই যাব সঙ্গে করে... আরও শক্তিশালী হয়ে অগ্রসর হব নতুনের ... পুরাতনকে সঙ্গে নিয়েই আলিঙ্গন করে নেব নতুনকে ... রাখব না কোন ১৯ – ২০... নতুন মিলিয়ে যাবে পুরাতনের সাথে, পুরাতন হারিয়ে যাবে নতুনের মাঝে... 

সব্বাই কে জানাই শুভ নববর্ষ... ভালো থেকো, আনন্দে থেকো...